শূন্যের প্রতিশোধ ৩৬ বলের সেঞ্চুরিতে

শূন্যের প্রতিশোধ ৩৬ বলের সেঞ্চুরিতে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বৈভব সূর্যবংশী ব্যাট করতে নামবেন আর চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে রেকর্ড বই ওলট-পালট করবেন- এমন দৃশ্য নতুন নয়। শনিবার (২৫ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী এই ব্যাটসম্যান আবারও রেকর্ড গড়েছেন।
সূর্যবংশী আজ ৩৭ বলে করেছেন ১০৩ রান। টি-টোয়েন্টিতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। তাতে ছেলেদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে চার সেঞ্চুরির বিশ্বরেকর্ড হয়েছে।
এই সেঞ্চুরি ইনিংসে মিশে ছিল প্রতিশোধের আগুন। এবারের আইপিএলে হায়দরাবাদের বিপক্ষে আগের দেখায় শূন্য রানে আউট হয়েছিলেন সূর্যবংশী। এবার করলেন ৩৬ বলে সেঞ্চুরি।
শুরু থেকেই মাঠে ব্যাট হাতে ঝড় তোলা সূর্যবংশী ফিফটি করেছেন ১৫ বলে। আর সেঞ্চুরি পূর্ণ করেন লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে। আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
পরিসংখ্যান বলছে, সূর্যবংশী চার সেঞ্চুরির মালিক হয়েছেন মাত্র ২৬ ইনিংসে। টি-টোয়েন্টিতে এর আগে সর্বনিম্ন ৩৩ ম্যাচে চার সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের উসমান খান। তার চেয়ে ৭ ইনিংস কম খেলেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন সূর্যবংশী।
৫ ছক্কা ১২ ছক্কায় করা তার ১০৩ রানের ইনিংসটি থেমেছে সেঞ্চুরির পরের বলেই, সাকিব হুসাইনের বলে এলবিডব্লু হন।
টসে হেরে আগে ব্যাট করতে নামা সূর্যবংশীর দল ২০ ওভারে করে ৬ উইকেটে ২২৮ রান।

বিশ্বরেকর্ড গড়ে দিল্লিকে হারালো পাঞ্জাব
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা আমিনুল হকের