ইনজুরিতে বিশ্বকাপ শেষ ব্রাজিল ডিফেন্ডারের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অন্যতম ভরসা এডার মিলিতাও। রিয়ালের হয়ে আলাভেসের বিপক্ষে খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেছে এই ডিফেন্ডারের। ফলে ২০২৬ ফুটবল বিশ্বকাপে সেলেসাওদের হয়ে তার খেলার আশা একদমই নেই।
কাদেনা কোপ-এর সাংবাদিক মিগুয়েল অ্যাঞ্জেল দিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মিলিতাওয়ের ইনজুরি ঘিরে শুরুতে যে আশঙ্কা করা হয়েছিল, তার চেয়েও গুরুতর। ২৮ বছর বয়সী মিলিতাওয়ের অস্ত্রোপচার করতে হবে। চার-পাঁচ মাস থাকতে হবে মাঠের বাইরে।
ক্লাব মেডিক্যাল রিপোর্ট নিয়ে সতর্ক বার্তা দিলেও দিয়াজ নিশ্চিত করেন, বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, ‘বাঁ পায়ের নতুন হ্যামস্ট্রিং চোটের জন্য মিলিতাওকে অস্ত্রোপচার করাতে হবে। ডিসেম্বরে সেলতা ভিগোর বিপক্ষে পাওয়া প্রথম চোটটি আবার ফিরে আসায় সমস্যায় পড়েছেন ব্রাজিলিয়ান। দুর্ভাগ্যবশত, তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।’
কিছুদিনের মধ্যে মিলিতাও অস্ত্রোপচার করাবেন বলে জানা গেছে। তারপর দীর্ঘ সময়ের জন্য পুনর্বাসনে যেতে হবে। জুনে যখন বিশ্বকাপ শুরু হবে তখন তাকে থাকতে হবে সাইডলাইনে।
মিলিতাওয়ের ইনজুরির কারণে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ছক কষতে হবে কার্লো আনচেলত্তিকে।

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ২৮ কোটি টাকা