শিক্ষক-কর্মচারীদের বদলিতে সফটওয়্যার করছে সরকার

বিশেষ প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি নীতিমালা করতে একটি সফটওয়্যার তৈরি করা হবে। এর ফলে যারা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে এ তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, এই সফটওয়্যার ও নীতিমালা তৈরি করা গেলে শিক্ষকরা নিজ জেলায় যেতে পারবেন। এর মাধ্যমে প্রধান শিক্ষকদেরও বদলি করা সম্ভব হবে।
তিনি বলেন, নকলবিহীনভাবে এসএসসি পরীক্ষা খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সবার মানসিকতারও পরিবর্তন হচ্ছে। লেখাপড়া করেই পরীক্ষা দিতে হবে, এমন মানসিকতা শিক্ষার্থীদের মধ্যেও ফিরে আসছে।
শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুই সপ্তাহের মধ্যেই কারিকুলাম পরিবর্তনের বিষয়টি জানানো হবে। ২০২৭ সালের মধ্যেই কারিকুলাম পরিবর্তন এবং পরিমার্জনের কাজ করা হবে।
তিনি বলেন, এডমিশন টেস্ট এবং ভর্তি হওয়া নিয়ে সেশন জটে পড়ছে শিক্ষার্থীরা। সেশন জটের কারণে যেন শিক্ষার্থীদের জীবন থেকে কোন শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেজন্য ডিসেম্বরকে পরীক্ষার মাস ঘোষণা করা হবে। ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। শিগগিরই পরীক্ষার সময়সূচি জানানো হবে। দুই বছরের লেখাপড়া দুই বছরের মধ্যেই শেষ করতে হবে।