শিরোপার আরও কাছে বার্সেলোনা

শিরোপার আরও কাছে বার্সেলোনা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

গেতাফের কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে টানা ছয় বছর লিগে কোনো জয় ছিল না বার্সেলোনার। অবশেষে সেই অপেক্ষা ঘুচলো কাতালান ক্লাবটির। শনিবার (২৫ এপ্রিল) লিগের ৩৩তম রাউন্ডের ম্যাচে বার্সেলোনা ২-০ তে হারিয়েছে গেতাফেকে।
এই জয়ে লা লিগা শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।
৩৩ ম্যাচ শেষে লিগে এখন বার্সেলোনার পয়েন্ট ৮৫, রিয়ালের ৭৪। শিরোপার হিসেব-নিকেশ এখন বেশ পরিষ্কার। হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগার ট্রফি ঘরে তুলতে বার্সার প্রয়োজন আর মাত্র দুটি জয়।
ম্যাচের শুরু থেকেই হেতাফে তাদের চেনা কৌশলে বার্সাকে আটকে রাখার চেষ্টা করছিল। তবে ৪৫ মিনিটে গাভির বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন স্প্যানিশ উইঙ্গার ফেরমিন লোপেজ।
দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ রবার্ট লেভানডফস্কি সুযোগ তৈরি করে দেন মার্কাস রাশফোর্ডের জন্য। গোল করতে ভুল করেননি এই ইংলিশ ফরোয়ার্ড।

শূন্যের প্রতিশোধ ৩৬ বলের সেঞ্চুরিতে
বিশ্বরেকর্ড গড়ে দিল্লিকে হারালো পাঞ্জাব