ইংলিশ মিডিয়ামের সঙ্গে মিল রেখে প্রাথমিকের কারিকুলাম: শিক্ষা প্রতিমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়ন হবে।
শনিবার (২৫ এপ্রিল) নরসিংদী সদরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কি-না তাও তদারকি করা হচ্ছে।

মিড-ডে মিল প্রসঙ্গে তিনি বলেন, পাঠদানের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশুদের আকৃষ্ট করতে মিড-ডে মিলের কার্যক্রম ও নজরদারি চলমান আছে। মিড-ডে মিলের কারণে শিশুরা অসুস্থ না হয় সেই জন্য সাপ্লায়ারদের কঠোর হুশিয়ারি দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যরা ।