শিরোনাম

ঢাকা লিগের ৩ রাউন্ডের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা লিগের ৩ রাউন্ডের সূচি প্রকাশ
৪ মে শুরু হবে ডিপিএলের এবারের আসর। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াকে সোমবার (৪ মে) থেকে। তার আগে আজ শনিবার (২ মে) প্রথম তিন রাউন্ডের জন্য সূচি ঘোষণা করেছে সিসিডিএম।

মোট ৬৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। রানার্স-আপ হবে দ্বিতীয় স্থানে থাকা দল।

৪ মে বসুন্ধরা স্পোর্ট সিটি কমপ্লেক্সে (বিএসসিসি) প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্ডস, বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান ও সিটি ক্লাব, ইউল্যাবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে।

অন্যদিকে ৭ মে ক্রিকেটার্স অ্যাকাডেমিতে আবাহনী ও সিটি ক্লাব, বিএসসিসিতে মোহামেডান ও ব্রাদার্স, বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ও রূপগঞ্জ, ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও বসুন্ধরা, ইউল্যাবে গুলশান ও প্রাইম ব্যাংক এবং পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও ঢাকা লেপার্ডের বিপক্ষে খেলবে।

তৃতীয় রাউন্ডে পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে আবাহনী ও ব্রাদার্স, ইউল্যাবে মোহামামেডান ও রূপগঞ্জ টাইগার্স, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে গাজী গ্রুপ ও বসুন্ধরা, বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক, বিএসসিসিতে গুলশান ও অগ্রণী ব্যাংক ও বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডের মুখোমুখি হবে।

/টিই/