‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে দন্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ৫ আগস্ট বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘যেই ৫ আগস্টের দিন শেখ হাসিনা পালিয়ে গেলো, সেদিনই শেখ হাসিনাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয়েছে– এটা সম্পূর্ণ রূপে ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। যে গণবিপ্লবে যে দেড় হাজারের বেশি মানুষের জীবন চলে গেলো, তাদের রক্ত ঝরলো, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো ফ্যাসিস্ট। ওইদিন যেদিন ভয়ঙ্কর রক্ত ঝরানো বিপ্লব সাধিত হয়েছে। সেদিন তাকে বক্তব্যের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই শহিদদের প্রতি অপমান করার জন্যই এ সুযোগটা করে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আঘাত এবং বাংলাদেশ সার্বভৌমত্বকে অপমান। আমি এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের জ্বালানি সংকটসহ ডেঙ্গু ও হাম প্রতিরোধে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একদল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’

হিটলার বা মুসোলিনি শেখ হাসিনার মতো টাকা পাচার করেনি: রিজভী

-CznNewsLab-978957.jpg)