শিরোনাম

আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে। যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল।

তিনি বলেন, রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে। তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না।

এ সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

সেমিনারে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

/এসবি/