বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি-মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষকে এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুপুর ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ক্যাম্পটির উদ্বোধন করেন।
-CznNewsLab-1ac271.jpeg)
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ এবং বিএনপির কর্মীরা দলীয় কার্যালয়ে এসে চিকিৎসাসেবা নিচ্ছেন। কার্যালয়ের নিচতলার একটি কক্ষে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।
ক্যাম্পে দন্ত, মেডিসিন, নিউরোলজি, কিডনি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, শিশু, ইউরোলজি, শিশু সার্জারি, বক্ষব্যাধি, অর্থোপেডিক্স, নাক-কান-গলা, এন্ডোক্রাইনোলজি, বাতজ্বর, চর্ম ও যৌন, চক্ষু এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন।
রাজধানীর আরামবাগ থেকে ৭০ বছর বয়সী মমতাজ বেগম চোখের চিকিৎসা নিতে এ ক্যাম্পে আসেন। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর বিনামূল্যে ওষুধও পান তিনি। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মমতাজ বেগম বলেন, ‘বিএনপির এই উদ্যোগ খুবই ভালো হয়েছে। অন্তত আমরা এসে বিনামূল্যে ডাক্তার দেখানো এবং ওষুধ পাওয়ার সুযোগ পেয়েছি।’
মালিবাগ থেকে আসা তামান্না বেগম নিউরোলজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেন। তিনিও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ বিতরণের দায়িত্বে থাকা ডা. মো. শাওন বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ক্যাম্প শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এটি চলবে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দলের পক্ষ থেকে এ আয়োজন করেছেন।’
তিনি আরও বলেন, ‘সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২৫০ জনের বেশি মানুষ এসে চিকিৎসাসেবা নিয়েছেন। বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল