মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিজেডএন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি ঘটক মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজ্যের বীরভূম জেলার রামপুরহাটের নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বৃষ্টি ঘটক মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টি মুখার্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল এবং সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এসব ব্যক্তিগত ও পেশাগত চাপের কারণে তিনি মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন।
এদিকে, বৃষ্টির আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করে রামপুরহাট থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে কলকাতা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: এনডিটিভি

মমতার গাড়িতে বিক্ষোভকারীদের হামলা

-CznNewsLab-d8d3db-256x144.webp)