পহেলা বৈশাখে বড় আয়োজনের প্রস্তুতি জাসাসের

নিজস্ব প্রতিবেদক

বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাসাসের একাধিক নেতা গণমাধ্যমকে জানান, পহেলা বৈশাখের দিন সকালে রাজধানীর ঐতিহাসিক রমনা পার্কের রাণী মঞ্চে জাসাসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। জাসাসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।

এ বিষয়ে জাসাসের সাবেক সহসভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও জাসাস বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে।
তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ। আমরা এই ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে চাই। সেই উদ্দেশ্যেই জাসাসের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেছেন। আশা করছি, শিগগিরই পাঁচটি উপকমিটি গঠন করা হবে এবং এসব কমিটির মাধ্যমে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবু প্রমুখ।