শিরোনাম

জুলাই আন্দোলনে হান্নান মাসউদ একা নয়, সবাই রক্ত দিয়েছে: হামিম

নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনে হান্নান মাসউদ একা নয়, সবাই রক্ত দিয়েছে: হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে শেখ তানভীর বারী হামিম। ছবি: সিটিজেন জার্নাল

জুলাই আন্দোলনে হান্নান মাসউদ একা নয়, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক মানুষ রক্ত দিয়েছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

সোমবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাক্ষাৎকারে সিটিজেন জার্নালকে তিনি এ কথা বলেন। হামিম ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়েন। তিনি সম্প্রতি ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি পেয়েছেন।

হামিম বলেন, জুলাই আন্দোলনে হান্নান মাসউদ একা রক্ত দেননি। এই আন্দোলনে ওয়াসিমসহ ছাত্রদলের নেতাকর্মীরাও রক্ত দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষার্থী ও অরাজনৈতিক মানুষের অংশগ্রহণ ছিল। তাই এটিকে একক কারও কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এখানে কারও একক কৃতিত্ব নেই। সবাই অংশ নিয়েছেন। কিন্তু ‘আমিত্ব’ দেখাতে গিয়ে গত দেড় বছরে দেশে অনৈক্য তৈরি হয়েছে। এর ফলে পতিত ফ্যাসিবাদ শক্তি সুবিধা পাচ্ছে।

রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে আবদুল হান্নান মাসউদ বক্তব্যকে ইঙ্গিত করে হামিম বলেন, হান্নান মাসুদের বক্তব্যে আমিত্ব প্রকাশ পেয়েছে। আমি আশা করবো তার বক্তব্য হবে, আমিত্বকে বাদ দিয়ে আমাদেরকে (জনগণ) ধারণ করা।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। অথচ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগেভাগেই প্রার্থী ঘোষণা করেছে। অতীতেও দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন করেনি।

হামিমের মতে, আগাম প্রার্থী ঘোষণা এনসিপির জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

/এসএ/