পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
এর আগে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হয়। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে যেয়ে আমীর খসরু বলেন, ‘কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি।’
নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘অভিনন্দন জানিয়েছেন। সেখানে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ ও সম্পর্ক উন্নয়নের বিষয়টি এসেছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় প্রসঙ্গে আমীর খসরু বলেন, অতীতের যেকোনো সময়ের মতো এবারও বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে।
গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক শিষ্টাচারের ওপর গুরুত্ব আরোপ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, সংসদের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি। এটি বজায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।