শিরোনাম

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা
নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় তারেক রহমানসহ বিএনপির নবনির্বাচিত এমপিরা। ছবি: সিটিজেন জার্নাল

সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সংসদীয় দলীয় নেতা ও প্রধানমন্ত্রী পদে দলের চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে।

এবার মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবেও ফোন পেয়েছেন বিএনপির একাধিক নেতা। মন্ত্রিসভা গঠনের অংশ হিসেবে বিএনপি পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একটি প্রস্তাবিত তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, যশোর থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত, কিশোরগঞ্জের মো. শরিফুল আলম এবং ফরিদপুর থেকে নির্বাচিত শামা ওবায়েদ ইসলাম। এছাড়া গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, দলের আইন সম্পাদক কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা উত্তরের আহ্বায়ক মো. আমিনুল হক। তালিকায় আরও আছেন চট্টগ্রামের মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা থেকে নির্বাচিত হাবিবুর রশিদ, মো. রজাবি আহসান ও মো. আব্দুল বারী।

মন্ত্রিসভার নতুন এই তালিকায় রাজনৈতিক ভারসাম্য আনতে বিভিন্ন দল ও জোটের শরিকদেরও মূল্যায়ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম এবং ঢাকার আলোচিত নেতা ইশরাক হোসেন। নারী নেতৃত্ব ও তরুণদের অগ্রাধিকার দিয়ে ফারজানা শারমিন এবং গণঅধিকার পরিষদের নেতা মো. নুরুল হক নুরকেও তালিকায় রাখা হয়েছে। এছাড়া ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, এনডিপি নেতা ববি হাজ্জাজ এবং রাজবাড়ী থেকে নির্বাচিত প্রবীণ নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

/জেএইচ/