মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২২ জুন) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে মঙ্গলবার বিকাল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হলো।
আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো– ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত সোমবার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর লেখা এক চিঠিতে এসব জেলায় সেনা মোতায়েনের অনুরোধ জানান।
এদিকে জুলাই আন্দোলনে হত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলে এসবের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। একই দাবিতে আগামী ৪ জুলাই সব জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছে জোটটি।

নেতাকর্মীদের ওপর হামলা: ১১ দলের কর্মসূচি ঘোষণা 