শিরোনাম

মেসির জন্মদিনের উপহারের নাম কি হবে ‘১৭’

মেসির জন্মদিনের উপহারের নাম কি হবে ‘১৭’
বিশ্বকাপের ৩ অনন্য রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

‘১৭’– সংখ্যাটার কি কোনো বিশেষত্ব আছে? ৭ বা ১৩ সংখ্যা দুটিকে নিয়ে যেমন কিংবদন্তি আছে, সেরকম কিছু? না, নেই। তবে আজ রাতেই ১৭ সংখ্যাটা বিশেষ মাহাত্ম্য নিয়ে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের সামনে হাজির হতে পারে!

এবার একটি শব্দ নিয়ে আলোচনা করা যাক, যে শব্দটি একটা নামও– মেসি। নামটি এসেছে ইতালিয়ান শব্দ মেসো থেকে। তা মেসো বা মেসি, যেটাই হোক; এ নামের বাংলা করলে অর্থ দাঁড়ায় অগ্রবর্তী, যেকোনো কাজে সবার আগে থাকেন যিনি।

যে সংখ্যাটি দিয়ে লেখার শুরুটা করেছিলাম, সেই ১৭ প্রসঙ্গে পড়ে আসি, আগে মেসি শব্দটির অর্থ এবং লিওনেল মেসির নামকরণের সার্থকতা নিয়ে কিছু কথা বলা যায়। নিজের নামের অর্থ এমন সার্থকভাবে ফুটিয়ে তোলা এবং এতটা জীবন্ত করে তোলার কাজটা সর্বশেষ কবে কে করতে পেরেছে জানা নেই!

মেসিই ‘সর্বকালের সেরা’ বিশ্বকে মেনে নিতে বললেন রোনালদো
গোলের পর লিওনেল মেসির উচ্ছ্বাস। ছবি: ফেসবুক

মেসি মানে অগ্রবর্তী, মানে সবকিছুতেই আগে আগে থাকেন যিনি। সবকিছুই আগে আগে করেন যিনি। সেই ছোটবেলা থেকেই সবকিছু আগে আগে করে আসছেন মেসি। বয়স যখন হাঁটি হাঁটি পা, সেই সময় থেকেই নিজের চেয়ে বড়দের সঙ্গে বড় ফুটবল নিয়ে খেলা শুরু তার। ভালো করে সবকিছু বোঝার বয়স হওয়ার আগেই সাত সমুদ্র আর তের নদী পেরিয়ে ইউরোপের দেশ স্পেনে পা রাখেন মেসি। চুক্তি করেন সেখানকার ক্লাব বার্সেলোনার সঙ্গে।

সেই যে সবকিছুর সামনে থাকা শুরু, আর কখনো ফুটবলের অনেক রেকর্ড বা কীর্তিতে কারও পেছনে পড়েননি মেসি। কোনো রেকর্ডে যদি পেছনে পড়েও যান, সেটি নিজের করে নিতে বেশি সময় নেননা আর্জেন্টিনার অধিনায়ক। আজ আবার হয়তো অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে বিশ্বকাটের দুটি রেকর্ডে নিজেকে সামনে নিয়ে যাবেন মেসি।

বুধবার (২৪ জুন) মেসির জন্মদিন। দুদিন আগে আজ সোমবার (২২ জুন) এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছেন মেসি। জন্মদিনে নিজেকে নিজে একটা উপহার হয়তো দিতে চাইবেন তিনি। সেটা দেওয়ার জন্য সবচেয়ে বড় উপলক্ষ হতে পারে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য সেই উপহারের মঞ্চ সাজিয়েও রেখেছে। মেসি যদি এ ম্যাচে মাঠে নামেন এবং আর্জেন্টিনা জয় পায়, তাহলেই বিশ্বকাপের একটি রেকর্ড মেসির একক অধিকারে চলে যাবে। এই জয়ে অবদান রেখে মেসি নিজে যদি একটি গোল পান, তাহলে আরেকটি রেকর্ডেও প্রতিষ্ঠা হবে মেসির একক অধিকার।

রেকর্ড দুটির একটি যে গোলের, অন্যটি জয়ের; সেটা বোঝাই যাচ্ছে। ১৬ গোল নিয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন যৌথভাবে মিরোস্লাভ ক্লোসা ও মেসির। এ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেও রেকর্ডটি ছিল শুধুই ক্লোসার। ১৩ গোল নিয়ে বিশ্বকাপ খেলতে নামা মেসি আলজেরিয়ার বিপক্ষে খেলতে নেমে ছুঁয়ে ফেলেছেন ক্লোসাকে। দরকার একটি গোল, তাহলে হয়ে যাবে ১৭।

জয়ের যে রেকর্ডটির কথা বলা হলো, সেটিও এখন মেসি–ক্লোসার যৌথ অধিকারে। বিশ্বকাপে দুজনেরই রেকর্ড ১৬টি করে জয়। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি জয় পেলেই হয়ে যাবে ১৭, ক্লোসাকে ছাড়িয়ে রেকর্ডটির মালিক হয়ে যাবেন তিনি একা।

দুদিন পর জন্মদিন, নিজের নামের সঙ্গে মিল রেখে নিজেকে জন্মদিনের উপহারটা আগাম দিতেই পারেন মেসি। সে ক্ষেত্রে তার জন্মদিনের উপহারের নাম তো ‘১৭’-ই হবে!

/আরএ/