শিরোনাম

হাতিয়া জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু সভাপতি রবিন, সাধারণ সম্পাদক মাসুম

নিজস্ব প্রতিবেদক
হাতিয়া জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু 
সভাপতি রবিন, সাধারণ সম্পাদক মাসুম
রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় নতুন সংগঠন হাতিয়া জার্নালিস্ট ফোরামের সদস্যরা। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া উপজেলার বাসিন্দাদের নিয়ে আত্মপ্রকাশ করেছে 'হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা' নামে একটি সংগঠন। এই সংগঠনের নতুন কমিটির সভাপতি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন এবং সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর একটি রেস্তোরাঁয় ইফতার অনুষ্ঠানের পর সংগঠনটির এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভি'র প্রযোজক (নিউজ) ইয়াসিন রাসেল, সহসভাপতি নাগরিক টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ফয়সাল মোর্শেদ।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিটিভির রিপোর্টার এসটি হোসাইন, সাংগঠনিক সম্পাদক, বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিন ও অর্থ সম্পাদক স্বাধীন নিউজের স্টাফ রিপোর্টার দিনাজ উদ্দিন। এ ছাড়া দপ্তর সম্পাদক বিটিভির মিশরাত জাহান মিশু, সহদপ্তর সম্পাদক বাংলাদেশ টাইমসের রিপোর্টার নাহিমুর রহমান সাকিল, সমাজকল্যাণ সম্পাদক প্রাইম টিভি নিউজের উপস্থাপক শামীমা লনী, তথ্যপ্রযুক্তি সম্পাদক মাই টিভির অভি আরিফ, প্রচার সম্পাদক সিটিজেন জার্নাল টুয়ান্টি ফোর ডট কম-এর স্টাফ রিপোর্টার মেহেদী হাছান মাহীম।

হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ঢাবি প্রতিনিধি রাহাদ উদ্দিন, জনকণ্ঠের জবি প্রতিনিধি ওমর ফারুক জিলন ও আমার সংবাদের রিপোর্টার আবিদ উল্লাহ জাকির।

/বিবি/