শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো এনসিপি
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল হান্নান মাসউদ।

কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।

এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটির নেতারা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এসএ/