হাম আক্রান্তদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৪: ৫১

রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালটি পরিদর্শনকালে তিনি হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন।
জানা গেছে, হাম আক্রান্ত শিশুদের দেখতে শনিবার সকাল ১১টায় হাসপাতালে যান ডা. শফিকুর রহমান। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হাম-আক্রান্ত শিশুদের যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
পরবর্তীতে তিনি রাজধানীর আসাদ গেইট সংলগ্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন এবং জ্বালানি তেলের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।

এসময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার।

/এফআর/