শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শপথ নেওয়ার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকালে ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে পুষ্পস্তবক অপর্ণ ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। এ সময় তিন বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

/জেএইচ/