অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান: প্রতিরক্ষা মন্ত্রণালয়

সিজেডএন ডেস্ক

এক বছরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। নিষেধাজ্ঞার মুখে আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্যে এখন সেটি বাড়িয়ে তিনগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক।
তিনি বলেন, ‘আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম ব্যবহার করে উৎপাদন অব্যাহত রাখি। এই যুগপৎ উৎপাদন, বছরের পর বছর ধরে গড়ে তোলা কৌশলগত মজুদ, একটি বিস্তৃত নেটওয়ার্ক ও নিরবচ্ছিন্ন উৎপাদনের ফলে এটা সম্ভব হয়েছে।’
তিনি বলেন, বর্তমানে প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলে ৯ হাজারেরও বেশি বেসরকারি ও প্রতিষ্ঠান কাজ করছে। গত বছরে ৭৬ শতাংশ গবেষণা প্রকল্প পণ্য উৎপাদনে সফল হয়েছে। তিনি আরও বলেন, কিছু ইরানি অস্ত্র বিদেশি অস্ত্রের দশভাগের একভাগ এমন কি বিশভাগের একভাগ খরচে উৎপাদন করা সম্ভব হয়।
তালাই-নিক বলেছেন, আগে যেখানে মাত্র ৩১টি সাধারণ মানের অস্ত্র তৈরি হতো, সেখানে ইরান এখন এক হাজারেরও বেশি ধরনের উন্নত ব্যবস্থা ও অস্ত্র তৈরি করে। ক্ষেপণাস্ত্র তৈরিতে দেশটি শীর্ষ দশের মধ্যে এবং ড্রোন উৎপাদনে শীর্ষস্থানীয় রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম বলেও জানান তিনি।
সামরিক গোপনীয়তা রক্ষা করতে এবং শত্রুকে চমকে দিতে কিছু অস্ত্র ইচ্ছাকৃতভাবে উন্মোচন করা হয়নি। কিন্তু কমান্ডারদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ উৎপাদন ও আধুনিকীকরণ বিষয়ে সম্পূর্ণভাবে অবহিত করা হয়েছিল।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

ইরান ‘সঠিক চুক্তিতে’ পৌঁছানোর জন্য প্রস্তুত নয়: ট্রাম্প