এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন আরও ৬ নেতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদে (পলিটিকাল কাউন্সিল বা পিসি) নতুন করে যুক্ত হলেন আরও ছয় নেতা। এ নিয়ে এই কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। পিসি কমিটিকে দলটির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
রাজনৈতিক পর্ষদের নতুন সদস্যরা হলো– এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উক্ত ছয় কেন্দ্রীয় সদস্য রাজনৈতিক পর্ষদে যুক্ত হলো।
সম্প্রতি দুই সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে পিসিতে অন্তর্ভুক্ত করা হয়।
আর আগে, পিসি কমিটির যে ১০ জন সদস্য ছিলেন, তারা হলেন– এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম; দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন; মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম; মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ; মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া; মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন; জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব; জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবতা বিবর্জিত: এনসিপি