শিরোনাম

দুপুর ২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
দুপুর ২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
বৃহস্পতিবার বিকালে ৪টায় নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ৪টায় নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৩ হাজার ৬৩১টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ হার নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আখতার আহমেদ জানান, তিনি ব্যক্তিগতভাবে রাজধানীর নিউ মার্কেট এলাকার ঢাকা কলেজসংলগ্ন একটি কেন্দ্র এবং আজিমপুরের আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে কোনো সমস্যা দেখেননি বলে জানান তিনি।

তিনি বলেন, দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে তা বেড়েছে। এটা সাধারণ একটি বিষয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএ/