ঈদযাত্রায় বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত।
যাত্রার জন্য নির্ধারিত দিনের টিকিট ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। এছাড়া শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রেলভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষ ট্রেনের সময়সূচি:
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’। ট্রেনটি চট্টগ্রাম থেকে বেলা ১টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে ‘তিস্তা স্পেশাল-৩’। ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকাল ৩টা ৩০ মিনিটে। ‘তিস্তা স্পেশাল-৪’ দেওয়ানগঞ্জ থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলাচল করবে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’। ট্রেনটি ভৈরববাজার থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’। ট্রেনটি ময়মনসিংহ থেকে সকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকাল ৩টায়।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’। ট্রেনটি জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত ২টা ৩০ মিনিটে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।
ঈদের পর ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে সকাল ৫টা ৪৫ মিনিটে।
এছাড়া ২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভর করে বিক্রয় করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার সর্বাধিক চারটি করে টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এছাড়া ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা স্টেশন অভিমুখী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন অভিমুখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। আন্তঃনগর ট্রেনে চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
পবিত্র ঈদ উপলক্ষে ঈদের ১০ (দশ) দিন আগে এবং ঈদের পরে ১০ (দশ) দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।