দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি ঢাকায় ফিরলো

সিটিজেন ডেস্ক

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছে বহু বাংলাদেশি। এরমধ্যে ৩৭৮ জনকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার (৫ মার্চ) নিরাপদে দেশে ফিরেছে। এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস ৩৩০-৩০০ উরোজাহাজের মাধ্যমে পরিচালিত এই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কামরুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ। ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট দুবাই থেকে ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্ত. বিমানবন্দরে অবতরণ করে। বিশেষ ফ্লাইট এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে পরিচালিত হয়।’
এর আগে বুধবার সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির কারণে আরব আমিরাতে অনেক প্রবাসী বাংলাদেশি আটকা পড়েছে। বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে তাদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা।
দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।