শিরোনাম

রাজনৈতিক হয়রানি: আরও ১২০২ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি
রাজনৈতিক হয়রানি: আরও ১২০২ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া রাজনৈতিক হয়রানিমূলক আরো ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বার্তায় বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে রবিবার (২২ ফেব্রুয়ারি) এই ধরনের ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অধিশাখার একাধিক কর্মকর্তা বলেন, মামলা প্রত্যাহারের বিষয়টি অনুমোদন হলে তা ফাইল আকারে উঠবে। এখনও ফাইল আকারে ওঠেনি। এসব মামলা প্রত্যাহারে যে নিয়ম রয়েছে তা ফাইল দেখেই বোঝা যাবে।

/এফসি/