ইস্টার্ন রিফাইনারি সাময়িক বন্ধের শঙ্কা

ইস্টার্ন রিফাইনারি সাময়িক বন্ধের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বর্তমানে ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগছে। কাঁচামালের অভাবে এটি সাময়িকভাবে বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে আটকে রয়েছে ৩টি চালান।
জ্বালানি বিভাগ বলছে, এপ্রিলের মাঝামাঝি বিকল্প রুটে ১ লাখ টন অপরিশোধিত তেল দেশে আসার কথা রয়েছে। পাশাপাশি, পরিশোধিত তেলের সরবরাহ যথাযথভাবে নিশ্চিত থাকায় তেলের সংকটের কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।
ইস্টার্ন রিফাইনারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে। তবে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি পার হয়ে কোনো অপরিশোধিত তেলের জাহাজ দেশে পৌঁছায়নি। বর্তমানে ৩টি চালান ওই নৌপথে আটকা পড়ায় কাঁচামাল সংকটে পড়েছে ইস্টার্ন রিফাইনারি।
বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। মার্চের শেষে মজুত মাত্র ৩০ হাজার মেট্রিক টনে নেমে এসেছে, যা দিয়ে পূর্ণ সক্ষমতায় এক সপ্তাহের বেশি সচল রাখা সম্ভব নয়।
জ্বালানি বিভাগের মুখপাত্র মুনীর হোসেন চৌধুরী জানিয়েছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ইস্টার্ন রিফাইনারির কাঁচামালে ১০-১২ দিনের একটি গ্যাপ তৈরি হবে। তিনি বলেন, জাহাজ আসার পর গভীর সমুদ্র থেকে খালাস কার্যক্রম শেষে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাতে ১০-১২ দিন সময় লাগবে।
তিনি আরও জানান, জাহাজ একই উৎস থেকে আসছে, কিন্তু ভিন্ন বন্দর ব্যবহার করে। তাই কিছুটা বাড়তি পেমেন্ট দিতে হবে।