শিরোনাম

নির্বাচন উপলক্ষে ডিএমপির হটলাইন চালু

নির্বাচন উপলক্ষে ডিএমপির হটলাইন চালু
ছবি: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হটলাইন নম্বরগুলোর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ দ্রুত ও সহজে পুলিশকে জানানো যাবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন যেকোনো বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে নগরবাসীকে নির্ধারিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ ও ০১৩২০০৩৭৩৬০।

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

/জেএইচ/