জ্বালানি তেলের দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ছে না। তিনি পাম্প মালিকদের অযথা তেল মজুত না করার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় আতঙ্কজনিত কেনাকাটা (প্যানিক বায়িং) পরিস্থিতিকে আরও জটিল করছে। প্যানিক বায়িং হলে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ে।
তিনি জানান, ঈদের আগে স্বাভাবিক হিসাবে কয়েক দিনের জন্য যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল, তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। এটা সরকারের ব্যবস্থাপনার চেয়ে মানুষের ভীতির ফল।
জাহেদ উর রহমান বলেন, সরকার চাইলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বাড়াতে পারত। আমরা বেশি দামে তেল কিনছি, কিন্তু মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে দাম বাড়ানো হয়নি।
গ্যাস সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, সরকার বর্তমানে স্পট মার্কেট থেকে গ্যাস আমদানি করছে। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।