শিরোনাম

জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান (ছবি:সংগৃহীত)

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের যথাযথ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ছাড়া প্রধানমন্ত্রী জুলাই শহীদের তালিকা তৈরি করা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সমর্থকদের অনেকেই যারা অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের তালিকা তৈরির কথাও বলেছেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা কিংবা বৈষম্য না করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

/বিবি/