প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে সচিবালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করতে তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে তাকে বহনকারী গাড়ি সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ করে।
নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। পাশের ২০০ নম্বর কক্ষটি রাখা হয়েছে সভাকক্ষ হিসেবে। দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় আসবাব, যোগাযোগব্যবস্থা ও আনুষঙ্গিক সরঞ্জাম ইতিমধ্যে স্থাপন করা হয়েছে।
প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়েই মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় তিনি মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। পরে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিস কার্যক্রম ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার হয়। নতুন প্রশাসনের কার্যক্রম নির্বিঘ্নে শুরু করতে কর্মকর্তা-কর্মচারীরা টানা প্রস্তুতিমূলক কাজ করেছেন।