শিরোনাম

১১-১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি

বিশেষ প্রতিনিধি
১১-১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ অনুবিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকবে।

তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীগণের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারি পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

/এসএ/