শিরোনাম

কুমিল্লায় ছাত্রলীগের মিছিল থেকে আটক ৪৫

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় ছাত্রলীগের মিছিল থেকে আটক ৪৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে তিনটা হায়েস মাইক্রোবাস ও দুইটি মিনি বাস।

রবিবার (৭ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার মাটিয়ারা এলাকায় মহাসড়কে ছাত্রলীগ নেতাকর্মীরা এ মিছিল বের করেন বলে জানা গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে মাটিয়ারায় চট্টগ্রাম মুখি লেনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

তিন আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটিয়ারা এলাকা থেকে ৪৫-৪৬ জনকে আটক করে। মিছিলকারীদের বহন করা তিনটি হায়েস গাড়ি ও দুইটি মিনি বাস জব্দ করে।

/এসআর/