শিরোনাম

হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট হামলা দেখতে চায় ট্রাম্প

সিটিজেন ডেস্ক
হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট হামলা দেখতে চায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু এজেন্সি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলকে আরও সুনির্দিষ্ট ও তীব্র হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন আরও উসকে দিয়ে তিনি দাবি করেন, লেবাননের মানুষের উন্নত জীবনের স্বার্থেই এই পদক্ষেপ প্রয়োজন। এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য রবিবার (৭ জুন) প্রচারিত হয়, যা মূলত শুক্রবার (৫ জুন) রেকর্ড করা হয়েছিল।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাই লেবাননের মানুষ আরও উন্নত জীবন লাভ করুক। তবে আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট একটি হামলা দেখতে চাই। আমার মনে হয় এটি আরও সুনির্দিষ্ট হওয়া উচিত। ট্রাম্প এ প্রকাশ্য সহিংসতার আহ্বানকে লেবাননের প্রতি তার এক ধরনের উদ্বেগ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৬১৩ জন মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহল যেখানে যুদ্ধবিরতির জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে, সেখানে মার্কিন প্রেসিডেন্টের এ উসকানিমূলক অবস্থান সংঘাতকে আরও দীর্ঘায়িত ও তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/