শিরোনাম

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালককে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালককে ওএসডি
(ইনসেটে) ডা. মো. মামুনূর রশীদ।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মামুনূর রশীদকে পদ থেকে বদলি করে স্বাস্থ্য সেবা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রবিবার (৭ জন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে ডা. মো. মামুনূর রশীদকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য, গত ২০ মে পরিচালক হিসেবে যোগদান করতে এসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বাধার মুখে পড়েন ডা. মামুনূর রশীদ। পরে তিনি যোগদান না করেই ফিরে যান। পরদিন ২১ মে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন তিনি।

পরবর্তীতে গত ৩ জুন নিজ কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও ছাত্রদল নেতাদের বিক্ষোভের মুখে পড়েন ডা. মামুনূর রশীদ। একপর্যায়ে সরকার-সমর্থক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদে মুখে কার্যালয় ছাড়তে বাধ্য হন তিনি।

/এফআর/