ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিনিধি

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কর্মশালায় অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি ইন্টারপোলের গ্লোবাল ফ্রড সামিটেও অংশ নিবেন।
আজ রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ ভিয়েনায় এই কর্মশালা ও সামিট অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি তিনি ‘গ্লোবাল ফ্রড মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং ‘ন্যাশনাল কমিটমেন্টস’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।
এ ছাড়া সামিটের সাইডলাইন বৈঠকে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক জন ব্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামিটে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৫ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। কর্মসূচি শেষে আগামী ২০ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।