শিরোনাম

ফিলিস্তিনের পক্ষে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক
ফিলিস্তিনের পক্ষে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ বরাবরই সমর্থন দিয়ে আসছে। বরাবরের মতোই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে থাকবে।

শুক্রবার দিবাগত রাতে (২৮ ফেব্রুয়ারি) ফিলিস্তিনে ইসরায়েলের ভূমি দখল প্রশ্নে ওআইসির নির্বাহী কমিটির বিশেষ সভা থেকে ফিরে এসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিকে দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ। এ বিষেয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওআইসিভুক্ত বিভিন্ন দেশ বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেবে। সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

/এমআর/