শিরোনাম

এবার দুদকে বড় রদবদল

এবার দুদকে বড় রদবদল
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। পৃথক দুটি অফিস আদেশে উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও সহকারী পরিদর্শকসহ দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে বদলির এ সিদ্ধান্ত জানানো হয়।

দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এক আদেশে ১৩ কর্মকর্তা ও অপর আদেশে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।

/এমআর/

বিষয়:

দুদকবদলি