বিদেশ যাচ্ছেন সাবেক উপদেষ্টা আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নেপাল যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। তবে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে কাঠমাণ্ডু যাওয়ার উদ্দেশে সোমবার (২ মার্চ) বিমানবন্দর যান আদিলুর রহমান। ইমিগ্রেশনে পৌঁছালে দায়িত্বপ্রাপ্ত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন। এ সময় তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও ইমিগ্রেশনের দায়িত্বররত কর্মকর্তা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার কথা জানালেও তাকে বসিয়ে রাখা হয়। পরে ওই কর্মকর্তা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোযোগ করেন।
এদিকে সদ্য বিদায়ী একজন উপদেষ্টাকে এভাবে হয়রানির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল অবশ্য বলছেন, ঘটনা সে রকম কিছু নয়। তিনি বলেন, আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আদিলুর রহমান খান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকারকর্মী।