শিরোনাম

বডি ক্যামেরা ও ড্রোন থেকে সরাসরি ভোট পর্যবেক্ষণ করছে ইসি

নিজস্ব প্রতিবেদক
বডি ক্যামেরা ও ড্রোন থেকে সরাসরি ভোট পর্যবেক্ষণ করছে ইসি
সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ ইসির। ছবি: সিটিজেন জার্নাল

পুলিশের বডি-ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোন থেকে সরাসরি ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশের বডি-ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ও মানুষবিহীন আকাযান (ইউএভি) থেকে সরাসরি লাইভ ফিডে ভোটের মাঠ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন ভবনের স্থাপিত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে।

ইসি সচিব আখতার আহমেদ সংবাদকর্মীদের বলেন, আপনারাও ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের জানান। সমন্বয় সেলে বিমানবাহিনী, পুলিশ, আর্মির কর্মকর্তারাসহ সরকারের অন্য বিভাগ, সংস্থার কর্মকর্তারাও রয়েছেন।

এদিকে দেশের আটটি বিভাগকে ৪টি সাব সেলে ভাগ করে ভোট পর্যবেক্ষণ করছেন তারা। ইসি সূত্রে জানা গেছে দুপুর ১২ টা পর্যন্ত ১৫-২০ শতাংশের মতো ভোট পড়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহিনী প্রথমবারের মতো মানুষবিহীন আকাশ যান থেকে সরাসরি লাইভ ফিড দিচ্ছে। তেমনি পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন বাহিনীর ড্রোন থেকেও লাইভ ফিড নেওয়া হচ্ছে। নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমেও তাৎক্ষণিক আপডেট নিচ্ছে ইসি।

/টিই/