অফিসে দীর্ঘ সময় বসে থাকেন? জানুন ক্ষতিকর দিক

সিজেডএন ডেস্ক

অফিসে কাজের সময় আপনি কি একটানা দীর্ঘক্ষণ বসে থাকেন? তবে আপনার সতর্ক হওয়া জরুরি। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত বসে থাকার কারণে অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এর সঙ্গে স্থূলতা ও মেটাবলিক সিনড্রোম নামক একগুচ্ছ শারীরিক অবস্থার সম্পর্ক পাওয়া গেছে। এই অবস্থাগুলোর মধ্যে রয়েছে- উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা, কোমরের চারপাশে অতিরিক্ত চর্বি এবং অস্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা। অতিরিক্ত বসে থাকা হৃদরোগ এবং ক্যান্সারে মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
১০ লক্ষেরও বেশি মানুষের ওপর করা বসার সময় এবং শারীরিক কার্যকলাপের মাত্রা নিয়ে ১৩টি গবেষণা বিশ্লেষণ করেছেন গবেষকরা। তারা জানান, যারা কোনো শারীরিক কার্যকলাপ ছাড়াই দিনে আট ঘণ্টার বেশি বসে থাকেন, তাদের মৃত্যুর ঝুঁকি স্থূলতা এবং ধূমপান মৃত্যুর ঝুঁকির মতোই। তবে দিনে ৬০ থেকে ৭৫ মিনিটের মাঝারি ধরনের অ্যারোবিক শারীরিক কার্যকলাপ অতিরিক্ত বসে থাকার প্রভাবকে প্রশমিত করে।
অন্যান্য গবেষণায় দেখা গেছে যে, যারা সবচেয়ে বেশি সক্রিয়, তাদের ক্ষেত্রে বসে থাকার সময় মৃত্যুর ঝুঁকির ওপর তেমন কোনো প্রভাব ফেলে না।
এ সমস্যা থেকে উত্তোরণের জন্য কম বসা এবং বেশি নড়াচড়া করতে হবে। আপনি প্রতি ৩০ মিনিট পর পর বসা থেকে উঠে দাঁড়িয়ে ছোট বিরতি নিতে পারেন। আরও কিছু উপায় তুলে ধরা হলো-
আপনার কাজ যদি হয় ডেস্কে, তবে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করার চেষ্টা করুন। একটি উঁচু টেবিল বা কাউন্টারের সামনে দাঁড়িয়েও কাজ চালাতে পারেন। যদিও শুধুমাত্র দাঁড়িয়ে থাকা অতিরিক্ত বসে থাকার ঝুঁকি কমাতে কতটা কার্যকর, তা এখনও স্পষ্ট নয়।
কনফারেন্স রুমে বসে থাকার পরিবর্তে সহকর্মীদের সঙ্গে হেঁটে হেঁটে মিটিং করা যেতে পারে।
আপনার কাজের জায়গাটি একটি ট্রেডমিলের উপরে রাখুন। যাতে কম্পিউটার ব্যবহার করার সময় আপনি গতিশীল থাকতে পারেন। আপনার কম্পিউটার স্ক্রিন এবং কিবোর্ড একটি স্ট্যান্ডের উপর রেখে এটি করতে পারেন। অথবা ট্রেডমিলের জন্য বিশেষভাবে তৈরি একটি ভার্টিকাল ডেস্ক কিনে নিন।
সব ধরনের নড়াচড়াই আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলতে পারে। এমনকি হালকা নড়াচড়াও স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখে। এর কারণ, আপনি বেশি ক্যালোরি খরচ করছেন, ফলে ওজন কমতে পারে। পাশাপাশি কর্মশক্তিও বৃদ্ধি পাবে। এছাড়া শারীরিক কার্যকলাপ পেশী গঠনে সাহায্য করে এবং মানসিক সুস্থতা বজায় রাখে। বয়স্কদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ।

পটেটো চিপস খাচ্ছেন? হতে পারে যে বিপদ