শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে দেশজুড়ে তিন মাসের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে দেশজুড়ে তিন মাসের অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী নেওয়া এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

তিন মাসের এই অভিযানে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্নতার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

/এমআর/