শিরোনাম

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, সপ্তাহে ২দিন ছুটি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, সপ্তাহে ২দিন ছুটি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। ২৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসার্ভিসেস, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, ইভেন্ট-ড্রিভেন আর্কিটেকচার এবং এপিআই ডিজাইনে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: ১০ থেকে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ৩৩ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/