জাবিতে পর্যাপ্ত অটোরিকশা চালুর দাবিতে আল্টিমেটাম

জাবি প্রতিনিধি

ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে পর্যাপ্ত সংখ্যক অটোরিকশা চালুর দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) পরিবহন সম্পাদক তানভীর রহমান। আগামী সাত দিনের মধ্যে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অটোরিকশা লাইসেন্সকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এই ছাত্র প্রতিনিধি।
রবিবার (২৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব দাবি জানান তানভীর রহমান। ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবহন ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন তিনি।
তানভীর রহমান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতসংক্রান্ত সমস্যার সমাধানে জাকসু শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তবে প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা এবং সিদ্ধান্ত গ্রহণে ধীরগতির কারণে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর ফলে প্রতিদিন হাজারো শিক্ষার্থীকে নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি নিয়মতান্ত্রিক, স্বচ্ছ এবং সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় পর্যাপ্ত সংখ্যক অটোরিকশা পরিচালনা করা জরুরি। কিন্তু প্রশাসনের আন্তরিকতার অভাব এবং সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব এই উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।
পরিবহন ব্যবস্থাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ থাকা উচিত নয় উল্লেখ করে জাকসুর এই নেতা বলেন, শিক্ষার্থীদের চলাচলসংক্রান্ত সংকটকে কেন্দ্র করে যদি কোনো কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তি অটোরিকশা লাইসেন্স কিংবা এ-সংক্রান্ত বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।