শিরোনাম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি কল সেন্টার এক্সিকিউটিভ পদে জনবল নেবে। ২৭ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ

পদসংখ্যা: ৫টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: কল সেন্টারে কাজের দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (মিরপুর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৬ মে ২০২৬

/জেএইচ/