শিরোনাম

লোক নিচ্ছে আরএফএল গ্রুপ

অনলাইন ডেস্ক
লোক নিচ্ছে আরএফএল গ্রুপ
আরএফএল লোগো (ছবি সংগৃহীত)

আর্কিটেক্ট (ডেপুটি ম্যানেজার/ম্যানেজার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। ইতোমধ্যে শুরু হওয়া আবেদন চলবে আগামী ২৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতন ছাড়াও পারফরম্যান্স বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: আর্কিটেক্ট (ডেপুটি ম্যানেজার/ম্যানেজার)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি

অন্যান্য যোগ্যতা: আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প নকশায় অভিজ্ঞতা। স্থানীয় নির্মাণ বিধি ও প্রবিধান সম্পর্কে গভীর জ্ঞান। অটোক্যাড, থ্রিডি ম্যাক্স, স্কেচআপ এবং অন্যান্য স্থাপত্য সফটওয়্যারে পারদর্শিতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: প্রতিযোগিতামূলক বেতন এবং সুযোগ-সুবিধা প্যাকেজ।

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ২৬ মে ২০২৬।

/এফআর/