শিরোনাম

নারী কর্মী নেবে ওয়ার্ল্ড ভিশন, বেতন ৫০ হাজার

সিটিজেন ডেস্ক
নারী কর্মী নেবে ওয়ার্ল্ড ভিশন, বেতন ৫০ হাজার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি মেল অফিসার পদে জনবল নেবে। ১৯ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: মেল অফিসার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা দক্ষতা। এমএস এক্সেল এবং এমএস অফিসের সাহায্যে ডিজিটাল ডেটা সংগ্রহ এবং আইএম সিস্টেম ডেভেলপমেন্ট সাপোর্টে পারদর্শিতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

বেতন: ৪৫,০০০-৫০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, ১টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৩ এপ্রিল ২০২৬

/জেএইচ/