শিরোনাম

এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ। সংস্থাটি ক্রেডিট অফিসার (সিএমএফপি) পদে জনবল নেবে। ১২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কারিতাস

পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা।

অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নাই।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।

বেতন: শিক্ষানবীশকালে সব মিলিয়ে ২০,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কীম, হেলথ কেয়ার স্কীম ও বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধা থাকবে। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৫ আগস্ট ২০২৬

/জেএইচ/