শিরোনাম

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, লাভ বোনাসসহ নানা সুবিধা

সিটিজেন ডেস্ক
পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, লাভ বোনাসসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির টিএসডি বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৯ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: টিএসডি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (বি.ফার্ম/এম.ফার্ম)

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: ওষুধের কাঁচামাল সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস এবং ই-মেইল আদান-প্রদানে পারদর্শী। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটির দিনের ভাড়া সহায়তা, লাভ বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল সেট ভাতা (এমএসএ), গ্রুপ জীবন বিমা, দুপুরের খাবার সুবিধা, যাতায়াত সুবিধা, সপ্তাহে ২দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/জেএইচ/