শিরোনাম

গণস্বাস্থ্য কেন্দ্রে ৪০ হাজার টাকা বেতনে চাকরি

সিটিজেন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রে ৪০ হাজার টাকা বেতনে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ পদে জনবল নেবে। ২৫ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র

পদের নাম: সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: অতিরিক্ত আইটি, ডাটা অ্যানালিটিক্স সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর

কর্মস্থল: গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

বেতন: ৩৫,০০০-৪০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৪ জুন ২০২৬

/জেএইচ/